বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০২:০৩ পিএম
দেশীয় মিডিয়ার অন্যতম সেরা মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। 'গ্যাংস্টার রিটার্নস' নায়িকা র্যাম্পকন্যা হিসেবেই ব্যাপক পরিচিত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তিনি র্যাম্পের ঝলকানিতে দর্শক মাতিয়েছেন বহুবার। এবার প্রসাধন সামগ্রী ট্রেসেমের শুভেচ্ছাদূত হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকে যাচ্ছেন পিয়া।
পিয়া বলেন, আসছে ১১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বো। ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আই তিনদিন নিউইয়র্কের র্যাম্পে হাঁটবো। এমন একটি বড় আয়োজনে অতিথি হতে পেরে খুবই ভালো লাগছে। সেখানে শুধু হাঁটবো না কথা বলারও সুযোগ থাকছে।
এর আগে ২০১৬ সালের শেষদিকে লাইফস্টাইল ম্যাগাজিন 'ভোগ'র ভারতীয় সংস্করণের প্রচ্ছদে স্থান পান পিয়া। শুধু তাই না 'মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল' খেতাব পান তিনি।
এদিকে তার অভিনীত 'শেষ প্রহর' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এইচএম