রোববার, ১৯ জুলাই ২০২০ , ০১:৫৩ পিএম
ঢাকাই ছবির মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা কবরী। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। আজ ১৯ জুলাই এই চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিন।
আরটিভি পরিবারের পক্ষ থেকে এই কিংবদন্তি নায়িকার জন্মদিনে শুভেচ্ছা।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু সাহারা বেগম কবরীর।
নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, অনির্বাণ, দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।
২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। কবরীর লেখা ‘স্মৃতিটুকু থাক’ নামের একটি বই প্রকাশিত হয়েছে ২০১৭ সালের বই মেলায়।
এম