images

সিনেমা / ঢালিউড

মারা গেছেন ইলিয়াস-মান্নার নায়িকা বনশ্রী

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৪১ পিএম

মারা গেছেন এক সময়ে ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী মারা গেছেন।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ হারুন। 

‘সোহরাব রুস্তম’ সিনেমাখ্যাত নায়িকা বনশ্রী। এ সিনেমার মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরিচালক ছিলেন মমতাজ আলী। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে।

hhh-20231111100151

একই বছর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে চিত্রনায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন বনশ্রী। নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধেও তিনি অভিনয় করেছেন। কম সময়ে খ্যাতি পেয়েছিলেন এই নায়িকা। হঠাৎ সব হারিয়ে আড়ালে চলে যান। রাস্তায় ফুল বিক্রি করে সংসার চালিয়েছেন। রাতারাতি তারকা বনে যাওয়া বনশ্রী হয়ে যান হতদরিদ্র!

708d4e648df3a68887f5c4c20c15a5a1-66193bb32e699

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা গেছে। এর আগে, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকার সঞ্চয়ী তহবিল গ্রহণ করেন বনশ্রী। এতে কিছুটা স্বস্তি ফিরে ছিল আসে তার জীবনে।

news_1699429832666

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় বাবা মজিবর শিকদার ও মা সবুরজান রিনা বেগমের ঘরে ১৯৭৪ সালের ২৩ আগস্ট জন্ম নেয় এ নায়িকা। সব হারিয়ে শিবচর উপজেলার মাদবরেরচরের সরকারি আশ্রয়ণ কেন্দ্রে থাকেন তিনি।

আরটিভি/এএ/এস