images

সিনেমা / টেলিভিশন

কুপ্রস্তাব পাওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন কুসুম শিকদার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এক সময় অভিনয়ে বেশ সরব থাকলেও বর্তমানে কাজ করছেন খুব বেছে বেছে। তবে গ্ল্যামারাস এ অভিনেত্রী নিজের ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি।

সম্প্রতি জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি একটি সেলিব্রিটি টকশো হাজির হয়ে এ কথা বলেন কুসুম শিকদার।  

523970681_1299663484853019_3608071335706565530_n
 
কাস্টিং কাউচ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। বাট, আমি তো বুঝতে পেরেছি। আমি তো হ্যান্ডেল করেছি ব্যাপার। ওর মধ্যে ঢুকিনি।

519624305_1292353705583997_5095449560240324575_n

বলে রাখা যায়, নানামুখী প্রতিভার অধিকারী কুসুম সিকদার। অভিনয়ের বাইরে গান করেন, বই লেখেন, করেছেন চলচ্চিত্র পরিচালনাও। সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

আরও পড়ুন
Web_Image

যে কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’ আর থাকছেন না শিমুল 

প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

আরটিভি/এএ