images

সিনেমা

শেষ সিনেমা নিয়ে চিঠিতে যা লিখেছিলেন জুবিন গার্গ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০২:৪৪ পিএম

আসামের রাজপুত্র খ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর প্রায় দেড় মাস পর মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। শুক্রবার (৩১ অক্টোবর) আসাম, কলকাতা ও মুম্বাইয়ের কিছু প্রেক্ষাগ্রহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আসামের সব সিনেমাহল হাউসফুল। জুবিন ভক্তদের ভিড় সামলাতে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা আসামের দুটি সিনেমাহল নতুন করে চালু করা হয়েছে।  

এদিকে জুবিনের একটি স্কেচ ও তার লেখা হস্তলিখিত বার্তা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গরিমা শইকিয়া গার্গ। বার্তায় লেখা ছিল, Roi Roi Binale. Mur notun cinema. Sabole aahibo. ‘Morom’. Zubeen da। এর বাংলা অর্থ দাঁড়ায়— আমার নতুন সিনেমা। সবাই আসবেন। ‘ভালোবাসাসহ’। জুবিন দা।

পোস্টে গরিমা শইকিয়া গার্গ লিখেছেন, ১৫ সেপ্টেম্বর তুমি যেসব চিঠি লিখেছিলে…। তোমার প্রতিটি শব্দ হৃদয়কে আঘাত করে, গোল্ডি! কিন্তু সবকিছুর মাঝে ফাঁকা বুকে এক ধরনের জ্বলন আছে। আরেকটি প্রশ্ন— ১৯ সেপ্টেম্বর কি ঘটেছিল? কীভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে। কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছে করছে না।

আরও পড়ুন
Web_Image

তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়: মুনমুন

পিটিআই অনুসারে, মুক্তি পাওয়া ‘রই রই বিনালে’ সিনেমাটি আগামী সপ্তাহের প্রতিটি শোর টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রচুর চাহিদার কারণে আরও প্রদর্শনী যোগ করা হয়েছে। কিছু থিয়েটারে দিনে সাতটি শো পর্যন্ত আয়োজন করা হচ্ছে। প্রথম শো ভোর ৪টা ৪৫ মিনিটে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে।

প্রসঙ্গত, জুবিন গার্গ একজন সংগীতশিল্পী হলেও মাঝে মধ্যে অভিনয়ও করে থাকেন।  মুক্তি পাওয়া ‘রই রই বিনালে’ সিনেমায় তিনি একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমায় ১১টি গান রয়েছে। সব গানই জুবিন নিজেই রচনা করেছেন।

আরটিভি/এএ