সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০২:১৬ পিএম
ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। আত্মহত্যা করেছেন টলিউডের চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পশ্চিমবঙ্গের কসবার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশ সৌম্যদীপ্তর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন চিত্রগ্রাহক। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার স্ত্রী ও এক সন্তান।
সৌম্যের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী ও পুরো বিনোদন জগৎ। গিল্ডের পক্ষ থেকে প্রয়াত চিত্রগ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
জানা গেছে, সৌম্যদীপ্তর মরদেহ ময়নাতদন্তের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এনআরএস) পাঠানো হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক উত্তর কলকাতার এই প্রতিভাবান চিত্রগ্রাহকের।
সাম্প্রতি রাজা চন্দ্র পরিচালিত ‘হালুম’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেচছিলেন সৌম্যদীপ্ত।