images

সিনেমা / ঢালিউড

যুক্তরাষ্ট্রের দর্শকদের ভালোবাসায় সিক্ত ‘সাইলেন্স’

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৭:৪১ পিএম

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার প্রথম ছবি ‘সাইলেন্স—আ মিউজিক্যাল জার্নি’ দেশে মুক্তি পায় ৭ নভেম্বর। এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ছবিটি। সোমবার (২৬ জানুয়ারি) থেকে ফ্লোরিডার মুভিস অব লেক ওর্থ থিয়েটারে চলছে ‘সাইলেন্স’। 

ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তির ব্যবস্থা করায় পরিচালক ইমন সাহাকে ধন্যবাদ জানিয়ে নায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, আমেরিকার হলে নিজের ছবি মুক্তি পেয়েছে। এটা অবশ্যই আনন্দের।

621888376_4372176789720265_6322821370672277957_n

ইমন সাহা বলেন, ‘জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার সম্পর্ক দেখানো হয়েছে ছবিটায়। মেয়েটি যখন গ্রাম থেকে শহরে আসে, তখন তার জীবনের সংগ্রাম ও অভিজ্ঞতা দর্শক দেখতে পাবেন।

‘সাইলেন্স’ গ্রামের বাউল পরিবারের এক মেয়ের সংগীত যাত্রার গল্প নিয়ে তৈরি। সিনেমায় দেখা যাবে কিভাবে গ্রামের গান থেকে শহরের জৌলুস, যশ ও জনপ্রিয়তার আকর্ষণে মেয়েটি নিজের গানের সত্তা হারিয়ে ফেলে।

619965577_4372176929720251_8617729962222239833_n

সাইমন সাদিক ও নীলাঞ্জনা নীলা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।

আরটিভি/এএ