বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩১ পিএম
সিঙ্গাপুরে গান শোনাতে গিয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন। অবসরে সমুদ্রে মেতেছিলেন স্কুবা ডাইভিংয়ে। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত।
এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, কোনোরকমে সাঁতার কাটছেন জুবিন। তার চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। একটি ভেলার কাছে এসে থামেন তিনি। কিন্তু শেষে তার শরীর ছেড়ে দেয়। শ্বাসকষ্ট হতে শুরু হয় তার। ভাসতে থাকেন তিনি। গায়কের পেছনে ছিলেন জনাপাঁচেক লোক। অনুরাগীদের অনুমান, তারা জুবিনের সহযোগী দলের সদস্য।
নব্বই দশকে ভারতের সংগীতাঙ্গনে হাতেখড়ি করা আসামে জন্মগ্রহণ করা জুবিন নিজগুণে বলিউডে আসন করে নিয়েছিলেন। তিনি ছিলেন প্রচারবিমুখ মানুষ। হিন্দি চলচ্চিত্র শিল্পে জনপ্রিয়তা লাভ করলেও আসামের শিকড় ভুলে যাননি। মাতৃভূমির সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতেই গিয়েছিলেন সিঙ্গাপুরে।
আরটিভি/এএ