images

ফিচার

রাস্তা দিয়ে ছুটছে ডাস্টবিন, গতি ১০৬ কিলোমিটার প্রতি ঘণ্টা

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০২:৫২ পিএম

রাস্তার ধারে থাকা সাধারণ ময়লা ফেলার বাক্সগুলোকে সবাই স্বাভাবিক ভাবেই দেখে থাকে। কিন্তু ভাবুন তো, যদি এমন একটি বিন রাস্তা দিয়ে দৌড়ায় ঘণ্টায় ১০৬ কিলোমিটার গতি নিয়ে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যিই ঘটেছে।

ব্রিটেনে মিচেল ওয়ালহেড নামের এক উদ্ভাবক এমনই একটি চাকা যুক্ত ময়লা ফেলার বিন তৈরি করেছেন, যা রেকর্ড গতিতে ছুটতে পারে। সাধারণত রাস্তার কোনায় রাখা হয় বিভিন্ন রঙের সবুজ, নীল, হলুদ ময়লাফেলার বাক্স। এগুলোতে মানুষ তাদের আবর্জনা ফেলে দেয় এবং পরবর্তীতে সাফাইকর্মীরা এগুলো সংগ্রহ করেন।

কিন্তু মিচেলের তৈরি এই বিনটি শুধু ফেলে রাখার জন্য নয়, এটি গতিশীল ও দ্রুতগতির। এর আগে তার তৈরি সর্বোচ্চ গতির বিনের রেকর্ড ছিল ৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা এবার নিজেই ভেঙে নতুন গতি ১০৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে দিয়েছেন। এটি বিশ্বের সর্বোচ্চ গতির ময়লাফেলার বিন হিসেবে বিশ্বরেকর্ডও অর্জন করেছে।

মিচেল ওয়ালহেডের লক্ষ্য এখন এই গতি আরও বৃদ্ধি করা, যাতে আর কেউ এই রেকর্ড ভাঙতে না পারে। এমন অসাধারণ উদ্ভাবন যে শুধু মানুষকে অবাক করবে তাই নয়, পরিবেশ সচেতনতাতেও নতুন মাত্রা যোগ করবে এটাই তার পরিকল্পনা।

যদি রাস্তার ধারে এমন দ্রুতগামী বিন দেখতে পাওয়া যায়, তা হলে নিশ্চিতভাবেই সবার দৃষ্টি আকর্ষণ করবে এই প্রযুক্তির মায়াজাল।

আরটিভি/এসকে