images

ফিচার

৫,৩০০ বছরের পুরনো মমি’র ইস্ট থেকে তৈরি হলো সাওয়ারডাফ পাউরুটি

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৭:৩৫ পিএম

বরফে সংরক্ষিত ৫,৩০০ বছরের পুরনো এক মানবদেহ থেকে পাওয়া ইস্ট ব্যবহার করে সাওয়ারডাফ পাউরুটি বানিয়েছেন বিজ্ঞানীরা এমনই এক বিস্ময়কর গবেষণার খবর সামনে এসেছে।

১৯৯১ সালে ইতালি-অস্ট্রিয়া সীমান্তের আল্পস পর্বতমালায় বরফের নিচ থেকে উদ্ধার করা হয় প্রাচীন এক মানবদেহ। পরবর্তীতে গবেষণায় জানা যায়, দেহটির বয়স প্রায় ৫,৩০০ বছর। এই মমিকে বিজ্ঞানীরা নাম দেন ওতজি দ্যা আইসম্যান। 

দেহটি দীর্ঘদিন বরফে সংরক্ষিত থাকায় সেটি প্রাচীন মানবজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার এক অনন্য উৎসে পরিণত হয়। গবেষণার সময় বিজ্ঞানীরা এর ভেতরে বিশেষ ধরনের অণুজীব ইস্ট ও ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করেন, যা হাজার বছর ধরে প্রতিকূল পরিবেশেও টিকে ছিল বলে ধারণা করা হয়।

পরবর্তীতে এই প্রাচীন ইস্ট আলাদা করে পরীক্ষাগারে ব্যবহার করা হয়। আশ্চর্যজনকভাবে দেখা যায়, এটি আধুনিক বেকিং ইস্টের মতোই কাজ করতে সক্ষম। সেই ইস্ট ব্যবহার করেই তৈরি করা হয় সাওয়ারডাফ পাউরুটি, যা স্বাদ ও গঠনগত দিক থেকেও সফল হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।

আরও পড়ুন
MONGOLIA

চুরির ২০ বছর পর মঙ্গোলিয়ায় ফিরল দুর্লভ ডাইনোসরের জীবাশ্ম

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার শুধু প্রাচীন জীবাণুর সহনশীলতা বোঝার ক্ষেত্রেই নয়, বরং হাজার বছর আগের মাইক্রোবিয়াল জীবনের বিবর্তন সম্পর্কেও নতুন ধারণা দিচ্ছে।

এই গবেষণা দেখাচ্ছে, বরফে সংরক্ষিত প্রাচীন মানবদেহ কেবল ইতিহাস নয় জীববিজ্ঞানের জন্যও হতে পারে এক অমূল্য সময়-সংরক্ষিত ল্যাবরেটরি।

আরটিভি/এসকে