images

স্বাস্থ্য

বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন গোলাম সারওয়ার লিয়াকত

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১১:৫১ এএম

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। 

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়াকে (কোড নম্বর: ৪২৯৩৪) তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

আরও পড়ুন
health

হামের টিকাদান কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরটিভি/আইএম