বুধবার, ১৩ মে ২০২৬ , ০৪:৫৯ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪৩২ শিশু মারা গেছে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ১৫০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৩ হাজার ৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
আরটিভি/এমএম