বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:২৪ পিএম
চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দুটি সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান। ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ানস (ICP)-এর ‘ওভারসিজ ফেলো’ (FICP) নির্বাচিত হয়েছেন তিনি।
২০২৬ সালের ৩০ জানুয়ারি ভারতের পাটনায় অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (API)-এর বার্ষিক সম্মেলনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
চিকিৎসা ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান এবং চিকিৎসক সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততার জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
এছাড়াও, অধ্যাপক রহমান পাকিস্তান সোসাইটি অব ইন্টারনাল মেডিসিন (PSIM)-এর ‘ফুল ফেলো’ (FPSIM) নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত সনদের মাধ্যমে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অধ্যাপক রহমানের এই আন্তর্জাতিক অর্জন তার পেশাগত উৎকর্ষতা, গবেষণায় অবদান এবং দীর্ঘদিনের নিরলস কর্মনিষ্ঠার প্রতিফলন। তার এ সাফল্য দেশের চিকিৎসক সমাজের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আরটিভি/এসআর