images

স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৪:৩৪ পিএম

দেশে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের লক্ষণ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৩১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। 

অধিদপ্তর জানায়, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুদের মৃত্যু ও রোগ শনাক্তের ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্বে প্রতিমন্ত্রী মুহিত  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমানের এই হামের প্রকোপে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫টি শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার৪০৭টি শিশু। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন শিশু। বাকিরা এখনো চিকিৎসাধীন।

চলতি বছরের এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গে সারা দেশে মোট ৪০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে মারা গেছে ৮৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে। 

আরটিভি/এআর