images

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছাড়াল অর্ধশত

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৬:০৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৮৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন
Web-Image---Copy_20260727_165755723

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৯, বরিশাল বিভাগে ৬৭, খুলনা বিভাগে ৬২, রাজশাহী বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৯ জন ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

আরটিভি/টিআর