images

জাতীয় / আন্তর্জাতিক / এশিয়া

যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ভ্রমণে চীনের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ , ০৬:৪৮ পিএম

যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত জানিয়ে চীন বলছে, চীনের নাগরিক নয়, এমন কেউ দেশ দুটি থেকে আপাতত তাদের দেশে প্রবেশ করতে পারবে না। খবর এএফপি। 

যুক্তরাজ্যে চীনের দূতাবাসের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। একই ধরণের ঘোষণা দিয়েছে চীনের বেলজিয়াম দূতাবাসও। ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কা শুরুর পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে চীন। 
 
গত বছরের শেষে দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে দেশটি কোভিডের সংক্রমণ বন্ধ রাখতে সাধারণের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমএস