বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ , ০৭:৫৩ পিএম
দৌড় প্রতিযোগিতা । তাও আবার হানিমুনে। বিষয়টি একটু অদ্ভুত মনে হলেও ‘রানিং অব দ্য ব্রাইডস’ নামে এমন প্রতিযোগিতার আয়োজন করে থাইল্যান্ড।
প্রতিযোগিতায় বর-কনের পোশাকে অংশ নেন ২৫০ জোড়া হবু দম্পতি। বিজয়ী দম্পতি পেলেন ১০ লাখ থাই বাথ (২৯ হাজার মার্কিন ডলার) মূল্যের ওয়েডিং প্যাকেজ। যার মধ্যে রয়েছে হীরার আংটি ও মালদ্বীপে মধুচন্দ্রিমা। গেলো শনিবার (২৫ মার্চ) ছিল এ প্রতিযোগিতা।
দৌড় প্রতিযোগিতায় এবারের বিজয়ী ২৯ বছরের কনে সিরাদা থামওয়ানা ও ২৭ বছরের বর সিথিচাই প্রাজোসিন।
থামওয়ানা বলেন, ‘মাঝপথে আমি থামতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে উৎসাহ দিয়ে বলেছে, আর একটু গেলেই আমাদের স্বপ্ন সত্যি হয়ে ধরা দেবে।’
এমন আয়োজনের বেশ প্রশংসা করে অংশ নেয়া দম্পতিরা।
এপি/ এমকে