শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ০২:১৯ পিএম
নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। ইয়াহু নিউজ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে মেয়েদের অপহরণ করার হয়। এর পর বন্দুকধারীরা তাদের একটি জঙ্গলে নিয়ে যায়।
সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে এবারই সবচেয়ে বেশি ছাত্রীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ পাওয়ার জন্যই দুর্বৃত্তরা এই ঘৃণ্য কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নির্দোষ স্কুলছাত্রীদের টাকার জন্য অপহরণ করা খুবই অমানবিক ও অপ্রীতিকর একটা কাজ। এভাবে ছাত্রীদের ব্ল্যাকমেইল করলেই ডাকাতরা ছাড় পেয়ে যাবে না। তাদের বিরুদ্ধে জরুরিভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
গেল সপ্তাহে দেশটির নাইজার রাজ্য থেকে ২৭ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। এখনও তাদের খোঁজ মেলেনি। ২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরের উত্তর-পূর্বে বোকো হারাম ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।
ওয়াই