images

জাতীয় / আন্তর্জাতিক / ইউরোপ

এই ফুল কী দিয়ে তৈরি জানেন? (ভিডিও)

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০৩:২৭ পিএম

মিষ্টি কিছু তৈরি কিংবা চা-কফির অন্যতম অনুষঙ্গ হলো চিনি। খাবার তৈরির এই অনুষঙ্গ যদি শিল্পকর্মে ব্যবহার করা হয় তো কেমন হবে! তাও আবার এতটাই নিখুঁত যে আসল না নকল বোঝারই উপায় নেই।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। মেলবোর্নের বাসিন্দা মিশেল এনগুয়েন এমনই এক প্রতিভাবান শিল্পী। তিনি মূলত চিনি দিয়ে ফুল তৈরি করেন। আর তা দেখতে এতটাই বাস্তব মনে হয় যে, আপনি দ্বিধায় পড়ে যাবেন সেটি আসল নাকি নকল।

শীর্ষস্থানীয় এই চিনি ফুল শিল্পী কতটা বিখ্যাত তা তার পোর্টফোলিও দেখলেই বোঝা যায়। তার তৈরি ফুলগুলো একদম জীবন্ত মনে হয়। রং, আকার, পাতা, পাপড়ি সবকিছুই এতটাই নিখুঁত হয় যে, তা দেখে যে কারোরই ভুল হওয়া স্বাভাবিক। আসল ফুলের সঙ্গে তার তৈরি ফুলের পার্থক্য হলো এটা খাওয়া যায়।

এনগুয়েনের শিল্পকর্মগুলো এতই চিত্তাকর্ষক হয় যে, তিনি প্রায়ই নানা ইভেন্টে সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ান। চিনির ফুল তৈরি শিখতে আগ্রহীদের তার এই শিল্পকর্ম শেখান তিনি। তার এই প্রতিভার জন্য তিনি এসিডিএন থেকে সেরা অস্ট্রেলিয়ান সুগার ফ্লোরিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এ ছাড়া অস্ট্রালাসিয়ান সুগার ফ্লোরাল আর্টিস্ট হিসেবে এসিএডিএ-২০১৯ পুরস্কারও পেয়েছেন তিনি। সূত্র : ওডিটি সেন্ট্রাল
টিএস/পি