images

জাতীয় / আন্তর্জাতিক / উত্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র

মা দিবসের আগের দিন ছেলের পাশবিক নির্যাতনে মায়ের মৃত্যু

সোমবার, ১০ মে ২০২১ , ০৯:২৪ পিএম

নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কুইন্সে এক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার সরকারি কৌঁসুলিরা। খবর নিউইয়র্ক পোস্টের।

২৮ বছর বয়সী পুশকার শর্মা তার ৬৫ বছর বয়সী মা সরোজ শর্মার ওপর প্রাণঘাতী হামলা চালায়। গত ৮ মে মা দিবসের একদিন আগে জামাইকায় নিজের বাড়িতে সকাল ৮টার দিকে ছেলের নির্মম নির্যাতনের শিকার হন সরোজ।

আরও পড়ুন..ঈদের দিনসহ ৬ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না

কুইন্স জেলার অ্যাটর্নি মেলিন্ডা কাটজ এ কথা জানিয়েছেন। সরকারি কৌঁসুলিরা বলছেন, নিজের মাকে পেছন থেকে জড়িয়ে ধরে পুশকার। সরোজ মাটিতে পড়ে যাওয়ার আগ পর্যন্ত তার শ্বাসরোধ করে এবং তাকে মারতে থাকে পুশকার।

জেলার অ্যাটর্নি বলেন, মা পড়ে গেলেও হামলা অব্যাহ রাখে পুশকার। তার মায়ের শ্বাসরোধ করে তাকে ঘুষি মারতে থাকে। তবে এসব কিছুর আগে সরোজকে যৌন হেনস্থা করে পুশকার।

 আরও পড়ুন... ফেরি চলাচলের অনুমতি 

কর্মকর্তারা বলছেন, সরোজ এরপর জ্ঞান হারান এবং পরে মারা যান। কাটজ বলেন, মা দিবসের উদযাপন হওয়ার কথা থাকলেও কুইন্সের একটি পরিবারের জন্য তা একটি বর্বর, করুণ দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, মাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুশকার। তাদের কাছে নিজের দোষও স্বীকার করে সে। পুশকারের বিরুদ্ধে হত্যা এবং যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়েছে।