images

জাতীয় / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

মসজিদুল হারামে কাতারের মুসল্লিদের প্রবেশে বাধা

রোববার, ১১ জুন ২০১৭ , ০৯:৫০ এএম

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধে এবার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সৌদি আরবে মসজিদুল হারামে প্রবেশে বাধা এসেছে কাতারের পূণ্যার্থীদের ওপর।

কাতারের শীর্ষস্থানীয় পত্রিকা আল-শারক্ জানায়, দেশটির ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটসের কাছে এমন অভিযোগ করেছে কাতারের এক নাগরিক।

এ ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন দেশটির কমিশন প্রধান।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কূটনৈতিক টানাপড়েনের জেরে সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর নাগরিকদের বের করে দেয়া হবে না।

এক বিবৃতিতে এমনটি জানিয়েছে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধকে আরবভূক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক।

এদিকে হামাসকে বৈধ প্রতিরোধ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাসকে সমর্থন নয়, ফিলিস্তিন জনগণের পক্ষে আছে তার দেশ।

ওয়াই/