images

জাতীয় / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে শপিং মলে ৪জনকে গুলি করে হত্যা

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬ , ১০:১২ এএম

ওয়াশিংটনের বার্লিংটনের কাসকেড শপিং মলে ৪ জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।

হত্যার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানায়, হত্যাকারী শপিং মলে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাকে খোঁজা হচ্ছে।

ওয়াশিংটন পুলিশের সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানায়, শুক্রবার রাতে একজন বন্দুকধারী গুলি করে ৪ জনকে হত্যা করে। এরপর থেকে শপিং মলসহ ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

সিয়াটল থেকে ১০৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বার্লিংটন শহর।

 

এফএস/