images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার

বুধবার, ১৪ মে ২০২৫ , ১০:৩৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি দোহায় তাদের বৈঠকের পর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বুধবারের (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বৈঠকের পর ট্রাম্প বলেছেন, কাতার এয়ারওয়েজ বোয়িং থেকে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ১৬০টি বিমানের রেকর্ড অর্ডার দিয়েছে।

এই চুক্তির মধ্যে এমকিউ-৯বি ড্রোনের জন্য একটি ‘অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স’ চিঠিও ছিল। 

তারা (ট্রাম্প এবং আল-থানি) যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি অভিপ্রায়ের বিবৃতিতে একমত হয়েছেন বলেও জানা গেছে।

দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়েছে।

এর আগে, ট্রাম্প বলেন কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি একজন অসাধারণ ব্যক্তি। আমরা একে অপরকে পছন্দ করি। তিনি বন্ধুত্বের জন্য আমিরকে ধন্যবাদ জানান।

সূত্র: বিবিসি

আরটিভি/এমএ