images

আন্তর্জাতিক / ভারত

বিয়ের পাত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে হোটেলে যুবক, অতঃপর...

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৭:৫৩ পিএম

বিয়ের (ম্যাট্রিমোনি) ওয়েবসাইট থেকে আলাপ। এরপর তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে মোবাইল ও টাকাপয়সা খোয়ালেন যুবক! চলতি মাসের শুরুর দিকে ঘটনাটি ঘটেছে। রোববার তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে, কোলকাতার নিউ ব্যারাকপুরের লেনিনগড়ের বাসিন্দা সুদীপের সঙ্গে একটি বিয়ের সাইটে আলাপ হয়েছিল জিয়া সিংহ নামে এক তরুণীর। প্রাথমিক কথাবার্তার পর ঠিক হয়, দুজনে দেখা করবেন। যেই কথা সেই কাজ,  গত ১ জুলাই একটি হোটেলে দেখা করার পরিকল্পনা করেন তারা। 
হোটেলে যাওয়ার পর জিয়া তাকে চা খেতে দেন। সেই চা খেয়েই জ্ঞান হারান সুদীপ। জ্ঞান ফিরলে দেখেন, তার মোবাইলটি খোয়া গিয়েছে। পকেটে থাকা সমস্ত টাকাপয়সাও উধাও!

ঘটনার বেশ কিছু দিন পর রোববার (২৭ জুলাই) এয়ারপোর্ট থানায় তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরটিভি/এএ