মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৭ এএম
সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এয়ারলাইনস এমিরেটস এবার তাদের অবসরে যাওয়া বিমানের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এক অভিনব শিল্পকর্ম উন্মোচন করেছে। পুরোনো বিমানের ধাতব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে ঘোড়ার মাথার প্রতিকৃতি, যা দেশটির ঐতিহ্য ও সৃজনশীলতাকে তুলে ধরছে।
স্থানীয়ভাবে নকশা ও নির্মিত এই শিল্পকর্ম শুধু শিল্প নয়, বরং পুরোনো উপাদান পুনঃব্যবহার করে নতুন সম্ভাবনা তৈরির এক দৃষ্টান্তও বটে।
এর আগে, চলতি বছরের এপ্রিলে এমিরেটস ‘এয়ারক্রাফটেড’ নামে সীমিত সংস্করণের ব্যাকপ্যাক উন্মোচন করেছিল। সে সময় ১৯১টি অবসরে যাওয়া বিমানের প্রায় ৫০ হাজার কেজি উপাদান ব্যবহার করা হয়েছিল। ব্যাগগুলো পরে আফ্রিকার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে সুবিধাবঞ্চিতদের শিক্ষায় সহায়তা করা যায়।
এই উদ্যোগের প্রশংসা করেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মক্তুম। তিনি এটিকে একটি ‘সুন্দর উদ্যোগ’ বলে অভিহিত করে এমিরেটসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন।
এমিরেটসের এমন উদ্যোগ পরিবেশবান্ধব শিল্পকর্ম তৈরির পাশাপাশি পুনঃব্যবহারের নতুন ধারা সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে