images

আন্তর্জাতিক

নাচের পার্টি আয়োজনের অভিযোগে টিকটকারের স্বামী গ্রেপ্তার

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৬ এএম

পাকিস্তানের মুলতানের কাছে সুজাবাদে নাচের পার্টির আয়োজনের অভিযোগে টিকটক তারকা দানিয়া শাহর স্বামী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হাকিম শাহজাদকে গ্রেপ্তার করেছে অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ (সিসিডি)। 

বোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে এ পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, হাকিম শাহজাদ ঐতিহ্যবাহী মুজরা নৃত্যের আয়োজন করছেন। যেখানে অতিথিরা নৃত্যশিল্পীদের দিকে টাকা ছুঁড়ে দিচ্ছেন। ভিডিওতে দানিয়া শাহকেও কিছু সময়ের জন্য উপস্থিত থাকতে দেখা গেছে।

সিসিডি কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন কনটেন্ট পর্যালোচনা শেষে হাকিম শাহজাদকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে এমন সময়ে যখন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে ভয়াবহ সংকট চলছে।

গ্রেপ্তারের পর হাকিম শাহজাদ একটি ক্ষমা প্রার্থনার ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি শালীন পোশাক ও মাথায় টুপি পরে অনুতপ্ত কণ্ঠে বলেন, আজ সিসিডি আমাকে পরামর্শ দিয়েছে, তারা আমাকে বোঝাতে সক্ষম হয়েছে। আমি আমার কাজের জন্য গভীরভাবে লজ্জিত।

তিনি স্বীকার করেন, অনুপযুক্ত মন্তব্য ও নৃত্য পার্টির আয়োজন তার ভুল ছিল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন যে, অনুষ্ঠানের জন্য ব্যয় করা অর্থ বন্যার্তদের জন্য দান করবেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

আরও পড়ুন
FLY-EMIRATES

এমিরেটসের বিমানের অংশ দিয়ে ঘোড়ার প্রতিকৃতি শিল্পকর্ম উন্মোচন

উল্লেখ্য, হাকিম শাহজাদ টিকটক, ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি মূলত ঐতিহ্যবাহী প্রতিকার, স্বাস্থ্যগত পরামর্শ ও জীবনযাত্রা বিষয়ক কনটেন্ট শেয়ার করে থাকেন।

আরটিভি/এসকে