images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত কমপক্ষে ১৭

বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ০৩:১৮ পিএম

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যেই ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।   
 
আল-আহলি আরব হাসপাতাল সূত্রে আলজাজিরা জানায়, বুধবার ভোররাতে গাজা সিটির পূর্বে জাইতুন এলাকায় বাস্তুচ্যুত শত শত মানুষের আশ্রয়স্থলে রূপান্তরিত আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করতে ছুটে যাওয়া ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীদের উপর আরেকটি হামলা চালানো হলে তারাও গুরুতর আহত হন। 

এছাড়া, গাজা সিটির পূর্বে ডেরজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

গাজা সিটিতে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় অঞ্চলটির বৃহত্তম এই নগর কেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছেন, অসংখ্য আবাসিক ভবন ও স্কুল ধ্বংস হচ্ছে। এর ফলে কয়েক হাজার ফিলিস্তিনিকে অনিশ্চিত ভাগ্যের দিকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়া  পালাতে গিয়েও অনেকেই হামলার শিকার হচ্ছেন।

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত এবং বুরেইজ শরণার্থী শিবিরে দুটি বাড়িতে বিমান হামলায় তিনজন নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন
india

৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

এদিকে, অবরুদ্ধ গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতাল সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের লাগাতার গো'লাগুলির মুখে রয়েছে। হাসপাতালের প্রাঙ্গণে একটি গণকবরে সম্প্রতি এগারোটি অজ্ঞাত মৃতদেহ দাফন করা হয়েছে। চারপাশের বোমা ও গো'লাগুলির কারণে আল-শিফায় থাকা কিডনি ডায়ালাইসিসের রোগীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন বলেও জানা যায়।  

সূত্র: আল জাজিরা 

আরটিভি/এসএআর/এসকে