images

আন্তর্জাতিক

মক্কা নিয়ে সৌদির নতুন পরিকল্পনা, যা থাকছে 

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১০:৪৫ পিএম

পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদকে ঘিরে বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। বিশ্বের মুসলমানদের জন্য আরও আধুনিক ও সুবিধাজনক ব্যবস্থা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মেগা প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘কিং সালমান গেট’। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রায় ১২ মিলিয়ন স্কয়ার মিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই সুবিশাল প্রকল্প।

প্রকল্পের আওতায় থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং হোটেল সুবিধা। পাশাপাশি ইনডোর ও আউটডোর উভয় ক্ষেত্রেই একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা এই প্রকল্পের ভিডিওতে দেখা গেছে, পবিত্র মক্কা নগরীর পাশে আকাশছোঁয়া অট্টালিকা এবং তার উপরে শান্তির প্রতীক পায়রা উড়ে যাচ্ছে।

মেগা এই প্রকল্পটি বাস্তবায়ন করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। পরিকল্পনাটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে পবিত্র নগরী মক্কায় স্বাগত জানানো। সেই লক্ষ্যেই মক্কা ও মদিনাকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশটি।

আরও পড়ুন
SHARK

গাজায় ধরা পড়ল ইসরায়েলি উপকূলে ঘুরে বেড়ানো বিরল তিমি-হাঙর

পবিত্র এই নগরীকে ঘিরে বিশ্বের মুসলমানদের আবেগ ও ভালোবাসা থেকেই সৌদি সরকার মক্কাকে আধুনিকায়নের এই বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

আরটিভি/এসকে