শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৮:০১ পিএম
ভারতের বিহারের একটি ট্রেনে দুই তরুণীর সঙ্গে যাত্রীদের চুল ধরে টানাটানি দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা গেছে, বার্থ কামরার উপরে বসা দুই তরুণীকে কয়েকজন যাত্রী চুল ধরে নামানোর চেষ্টা করছেন। ভিড়ের কারণে কামরায় পরিস্থিতি মুহূর্তেই হুলুস্থুলে পরিণত হয়।
ভিডিওতে আরও দেখা গেছে, উপরের বার্থে শিশু কোলে নেওয়া এক ব্যক্তি ক্ষিপ্ত যাত্রীদের আটকানোর চেষ্টা করছেন। তবে ভিডিও থেকে এই ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
ঘটনাটি ভারতের বিহারগামী একটি ট্রেনে ঘটেছে বলে ভিডিওতে উল্লেখ আছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই ভিডিও পোস্ট হওয়ার পর কয়েক লাখ মানুষ এটি দেখেছেন। ভিডিওতে ৩ হাজারের বেশি লাইক এবং হাজারের বেশি কমেন্ট এসেছে। দুই তরুণীর সঙ্গে এই আচরণ দেখে অনেক ব্যবহারকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরটিভি/এসকে