images

আন্তর্জাতিক / এশিয়া

টয়লেটে যেতে বাধা দেওয়ায় বিমানবালাদেরকে পেটালেন যাত্রী, অতঃপর...

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৭:২৮ পিএম

বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়ায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের দুই নারী বিমানবালাকে মারধর করার অভিযোগ উঠেছে সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শ্রীলঙ্কায় আটক করা হয়েছে।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমান সৌদির রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন
4

এশিয়াতেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ, উত্তাল দক্ষিণ কোরিয়া

জানা গেছে, বিমানটি অবতরণের সময় ওই সৌদি যুবক টয়লেটে যেতে চান। নিরাপত্তার স্বার্থে বিমানবালারা তাকে বাধা দেন এবং সিটবেল্ট শক্ত করে পরে থাকার অনুরোধ জানান। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ওই যুবক দুই নারী বিমানবালাকে মারধর করেন।

বিমানবালারা বিষয়টি পাইলটকে জানালে তিনি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। সৌদি এই ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে, যেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এআর