বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৬:০৮ পিএম
জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে এক চিতাবাঘ আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর শহরে। স্থানীয়দের ওপর হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করে সেই হিংস্র চিতাবাঘটি। ঘটনাস্থলে বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চিতাবাঘটিকে ধরার চেষ্টা শুরু করে।
উদ্ধার অভিযানে নামতেই ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। সরু গলির মধ্যে ঢুকেই এক পুলিশকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। মুহূর্তের মধ্যে পুলিশের বুকের ওপর দাঁড়িয়ে পড়ে ভয়ংকর চিতাবাঘ। হাতে থাকা রড দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ওই পুলিশ সদস্য, কিন্তু ততক্ষণে সহকর্মীরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান।
সৌভাগ্যবশত চিতাবাঘটি কিছুক্ষণ পর গলি ছেড়ে চলে গেলে প্রাণে রক্ষা পান ওই পুলিশকর্মী। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
">twitter-frame𝕂𝕆𝕃ℍ𝔸ℙ𝕌ℝ | The leopard's sudden appearance in Kolhapur city has sent shockwaves among residents, with multiple sightings reported in prominent locations like Woodland Hotel, BSNL office, and Mahavitaran office. The big cat's aggressive behavior has led to attacks on… pic.twitter.com/23kDp35PoZ
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) November 11, 2025
‘রাজ মাজি’ নামে এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সরু গলির মধ্যে পুলিশ সদস্যদের সারিবদ্ধভাবে ঢোকা এবং হঠাৎ এক চিতাবাঘের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি কোলহাপুর শহরের উপকণ্ঠে। বন দপ্তর জানিয়েছে, চিতাবাঘটি সম্ভবত কাছের জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল। বর্তমানে প্রাণীটিকে ধরার অভিযান চলছে।
সূত্রঃ আনন্দবাজার।
আরটিভি/এসকে