images

আন্তর্জাতিক

বিষধর সাপের ফণা মুখে নিয়ে যে কাণ্ড ঘটালেন বৃদ্ধ 

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ১০:৫৭ পিএম

খালি হাতে সাপ ধরার নানান ভিডিও মাঝেমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এ বার যা দেখা গেল, তা দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা। প্রকাশ্যে ফণা তুলে থাকা বিষধর সাপকে মুখে নিয়ে দুঃসাহসিক কাণ্ড ঘটালেন এক প্রৌঢ়। মুহূর্তের মধ্যে ভিডিওটি ঝড় তুলেছে অনলাইনে।

সম্প্রতি প্রকাশ্যে আসা ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় রাস্তায় একটি রকের সামনে কয়েকজন বসে আছেন। তাদের সামনে মাটিতে পড়ে থাকা একটি সাপ ধরতে এগিয়ে যান এক প্রৌঢ়। প্রথমেই হাত বাড়াতেই সাপটি তাকে ছোবল মারার মতো আক্রমণ করে। এরপর সাপটি পালানোর চেষ্টা করলে কালো পোশাক ও গলায় মালা পরা ওই ব্যক্তি হঠাৎ ঝুঁকে পড়ে নিজের মুখে সাপের ফণা ঢুকিয়ে দেন। ওই অবস্থায়ই তিনি সাপটিকে মুখে ধরে মাটি থেকে উঠে দাঁড়ান। সাপটি তখনো লেজ ঝাপটে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মুখ থেকে সাপটি বের করে এনে হাতে ধরে বস্তায় ভরে ফেলেন তিনি।

ভিডিওটি ইনস্টাগ্রামের ‘DR_CreativeUp47’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। লাইক পড়েছে এক লক্ষেরও বেশি। প্রৌঢ়ের এই দুঃসাহস দেখে বিস্মিত অনেকে মন্তব্য করছেন।

এক নেটিজেন লিখেছেন, যমরাজের সঙ্গে নিয়মিত ওঠাবসা রয়েছে এই ব্যক্তির!” আরেকজনের মন্তব্য, “সাপটির বিষদাঁত নিশ্চয়ই তুলে ফেলা হয়েছে, তা না হলে এতক্ষণে যমদর্শন হয়ে যেত।
আরও পড়ুন
korea

হঠাৎ ব্যস্ত মার্কেটে ঢুকে গেল ট্রাক, অতঃপর...

এই ভয়ঙ্কর ‘স্টান্ট’-এর ভিডিও এখনো দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, আর নেটিজেনরা একে একই সঙ্গে দুঃসাহসিক ও বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন।

আরটিভি/এসকে