images

আন্তর্জাতিক

মেট্রোর লাইনে দাঁড়িয়ে যুবকের প্রস্রাব, ভিডিও ভাইরাল

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৫:৩৭ পিএম

দিল্লির মেট্রোতে অদ্ভুত ও অসংলগ্ন আচরণের ঘটনা নতুন কিছু নয়। কখনও স্বল্পবসনা তরুণীর অদ্ভুত কাণ্ড, কখনও প্রেমিকযুগলের প্রকাশ্যে ঘনিষ্ঠতা, আবার কখনও বসার আসন নিয়ে মারামারি বারবারই এমন দৃশ্যের কারণে শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। এবার আরও চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দিল্লি মেট্রোর একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক হঠাৎই ট্র্যাকের দিকে মুখ করে প্রস্রাব করতে শুরু করেন। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে নেন। তারপরই নির্বিকারভাবে প্রস্রাব করেন তিনি। ঘটনাটি নজরে আসে অপর এক যাত্রীর, যিনি সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরা চালু করে তার কাছে এগিয়ে যান।

ভিডিওতে দেখা যায়, সেই যাত্রী যুবককে জিজ্ঞাসা করছেন, কেন মেট্রো লাইনে প্রস্রাব করছেন? জবাবে যুবককে বলতে শোনা যায়, একটু বেশি হয়ে গিয়েছিল। এরপরই প্রশ্নকারী যাত্রী বিপরীত দিকের মেট্রোতে উঠে চলে যান। পুরো ঘটনাটিই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

‘খুরপঞ্চিনফ্রা’ নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যেই লাখো মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন, লাইক-কমেন্টের বন্যা বইছে।

 

নেটিজেনদের অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, লোকটা কি নেশাগ্রস্ত ছিল? এটা মেট্রো স্টেশন না পাবলিক টয়লেট? আরেকজনের দাবি, স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অসভ্য আচরণের জন্য তাকে খুঁজে বের করে কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা জরিমানা করা উচিত।

আরও পড়ুন
india

বিয়ের জন্য ১৭ দিনের শিশুকে হত্যা করলেন ৪ খালা

ঘটনাটি নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য না করলেও, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

সূত্রঃ আনন্দবাজার

আরটিভি/এসকে