images

আন্তর্জাতিক / ভারত / পাকিস্তান / যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, জানাল মার্কিন কমিশন

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৯:৫৭ পিএম

চলতি বছরের মে মাসের চারদিনের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিক সফলতা অর্জন করেছে বলে দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ২০২৫ নামের একটি কমিশন এই বার্ষিক রিপোর্টটি জমা দিয়েছে, যেখানে ভারত-পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা করে চীনের ভূমিকা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান চীন থেকে কেনা উন্নত অস্ত্র ব্যবস্থা—যেমন জে-টেন সি যুদ্ধবিমান, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ-৯ ব্যবহার করে ভারতের রাফালসহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্রব্যবস্থা সক্রিয় যুদ্ধে সফলভাবে ব্যবহার করেছে। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারে একটি বড় সুযোগ এনে দিয়েছে।

আরও পড়ুন
8

পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

পাকিস্তান দাবি করে, সংঘাত চলাকালীন তারা রাফালসহ সাতটি ভারতীয় ফাইটার জেট এবং ডজনখানেক ড্রোন ধ্বংস করেছে। বিশেষত, পাকিস্তানের জেএফ-১৭ জেট হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ভারতের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-কে ভেঙে দিয়েছে।

ভারতের পেহেলগেমে হামলার প্রতিক্রিয়ায় ভারত ৫-৬ মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তান তাদের অপারেশন বুনইয়ান-উম-মারসুস নামে পাল্টা হামলায় ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনাসহ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বল্পমেয়াদি এই যুদ্ধ অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। সংঘাতের পর চীন পাকিস্তানকে ৪০টি জে-৩৫ স্টেলথ জেট সহ উন্নত অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

আরটিভি/এআর