images

আন্তর্জাতিক / বাংলাদেশ

বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম

আচমকা এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আকস্মিক এই দুর্যোগে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। তীব্র এই ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

বাংলাদেশে অনুভূত হওয়া এই শক্তিশালী ভূমিকম্পের খবর তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংবাদ সংস্থা রয়টার্স ও আনাদোলু এজেন্সি ছাড়াও আল-জাজিরা, এবিসি নিউজ, ডয়চে ভেলে, আল আরাবিয়া, টিআরটি ওয়ার্ল্ড, দ্য ডন, ডেইলি সাবাহ সহ বিশ্বজুড়ে বহু গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন
Web_Imag_co_20250822_114552501_20250914_172019390

দেশে ভূমিকম্প নিয়ে বড় দুঃসংবাদ দিলেন বিশেষজ্ঞরা

আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর কাছে।ডয়চে ভেলে লিখেছে, শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের বিশাল এলাকায় অনুভূত হয়েছে, যা আঞ্চলিক উদ্বেগ বাড়িয়েছে।সংবাদ সংস্থা রয়টার্স দ্রুততার সঙ্গে নিহতের সংখ্যা এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক খবর প্রকাশ করে।

এই ভূমিকম্পের পর এর তীব্রতা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও অনুভূত হয়েছে।  হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের খবর জানিয়েছে।

আরটিভি/এআর