images

আন্তর্জাতিক / পাকিস্তান

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০১:১৬ পিএম

আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শনিবার (২৯ নভেম্বর) ভোরে দেশটির লোরালাই এবং আশেপাশের এলাকা‍য় এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জিও নিউজের খবর অনুযায়ী, ভূমিকম্প অফিস পরে জানিয়েছে, এটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
9

এবার আরও এক ভয়ংকর মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

এর আগে গত মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। চলতি মাসের শুরুতে জিয়ারাত এবং আশেপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে, বিশেষত দেশটির বেলুচিস্তান প্রদেশটি একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, জিয়ারাতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল ২০০৮ সালে, যেখানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

আরটিভি/এআর