বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:৫৭ পিএম
মধ্যপ্রদেশের গ্বালিয়র জেলার দাতিয়া শহরের পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ব্যাংকের অফিসের ভেতরে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ায় কর্মীরা ভয়ে সিঁটিয়ে উঠেন। কেউ কেউ চেয়ার-টেবিলের উপর উঠে দাঁড়িয়ে থাকলেন। আবার কেউ লকারের উপর চড়েও বসলেন।
ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘হ্যালোব্যাঙ্কার’ নামে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, ব্যাংকের কর্মীরা হঠাৎ সাপ দেখে আতঙ্কিত হয়ে দৌড়োচ্ছেন। এক তরুণ কর্মী পরে হাতে ওয়াইপার নিয়ে সাহস দেখিয়ে সাপটিকে অফিস থেকে বের করে দেন।
Snake in Punjab National Bank (PNB) Branch in Tharet, Datia near Gwalior, Madhya Pradesh. Work disrupted, staff in Panic!! @pnbindia pic.twitter.com/8wpiC1yHRQ
— Hellobanker (@Hellobanker_in) November 29, 2025
এই মজার দৃশ্য দেখে অনেকেই মজা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ব্যাংকের কর্মীরা এ রকম ‘গ্রাহক’ দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছেন।
সাপের কারণে সাময়িকভাবেই ব্যাংকের কাজকর্মে বিঘ্ন ঘটে গেলেও, পরে সাপটি নিরাপদে বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে