images

আন্তর্জাতিক / ইউরোপ

এবার ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি রমজান কাদিরভের

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৪ পিএম

রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোন হামলার পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন চেচেন প্রধান রমজান কাদিরভ। তিনি ঘোষণা করেছেন, গ্রোজনিতে বহুতল ভবনে চালানো ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এই সপ্তাহজুড়ে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় চেচেন নেতা কাদিরভ বলেন, শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে, ইউক্রেনীয় নব্য নাৎসিরা আমাদের কঠোর প্রতিক্রিয়া অনুভব করবে।

আরও পড়ুন
8

কৃষ্ণসাগরে রাশিয়ার ‘ছায়া নৌবহরে’ ইউক্রেনের হামলা, ছিলেন ৪ বাংলাদেশি নাবিক

তিনি বলেন, তাদের হামলার বিপরীতে, চেচেন বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিতভাবে গুলি চালাবো না। বরং তাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।

কাদিরভ গ্রোজনির শহরতলিতে বহুতল ভবনের ওপর আক্রমণকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে একেবারেই অর্থহীন বলে মন্তব্য করেন। 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্রের গ্রোজনি সিটি কম্পাউন্ডে ইউক্রেন একটি ড্রোন হামলা চালিয়েছিল। এর ফলে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরটিভি/এআর