images

আন্তর্জাতিক

ফোয়ারার মত বেরিয়ে আসলো মল-মূত্র, মাখামাখি মানুষ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৪ পিএম

রাশিয়ার মস্কোর নোভায়া মোস্কোভা জেলার এক জনবহুল এলাকায় ঘটে গেল অস্বাভাবিক ও ভয়ংকর ঘটনা। শহরের মাটির নিচে অবস্থিত প্রধান মল-মূত্র পরিবাহনের পাইপ ফেটে গেলে, তল থেকে ফোয়ারার মতো প্রচুর পরিমাণে মল-মূত্র ছিটকে উঠতে শুরু করে। এই ফোয়ারার চাপ এতটাই ছিল যে, মল-মূত্র প্রায় ৩০ মিটার উচ্চতায় উঠে শহরের রাস্তা, বাড়ি, দোকানপাট, গাড়ি সহ চারপাশে ছড়িয়ে পড়ল।

স্থানীয়রা নাক চেপে ধরেও এই দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছিলেন না। সারা এলাকা জুড়ে অস্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। পথ চলতি মানুষও দুর্গন্ধযুক্ত মল-মূত্রে ভিজতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় প্রশাসন অবিলম্বে ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করলেও, একবার ছড়িয়ে পড়া মল-মূত্র দ্রুত সাফ করা সম্ভব হয়নি। ফলে দুর্গন্ধ ও দূষণ নিয়ে সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনাও হয়েছে।

‘দ্যা মিরর’ সংবাদমাধ্যম এই ঘটনার খবর প্রকাশ করেছে, যদিও ছবি ও ঘটনা এখনও সম্পূর্ণ যাচাই করা হয়নি।

আরও পড়ুন
7

সীমান্তে রহস্যময় সুড়ঙ্গের সন্ধান, অতঃপর...

এই ধরনের দুর্ঘটনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং শহরের অবকাঠামোতে গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে যেন ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।


আরটিভি/এসকে