images

আন্তর্জাতিক

১.০৮ লাখ টাকায় পরিত্যক্ত ব্যাগ কিনে হতবাক যুবক, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ১১:০৭ এএম

একটি ব্যাগ কিনে তার ভেতরের অদ্ভুত জিনিসপত্র দেখে হতবাক হয়েছেন ২৬ বছর বয়সী স্কট ফেনসোম নামের এক যুবক। স্কটের এই ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

স্কট তার অদ্ভুত শখ হিসেবে বিভিন্ন বিমানবন্দরে ফেলে আসা পরিত্যক্ত ও দাবিহীন লাগেজ ব্যাগ কিনে থাকে। তিনি সেই ব্যাগের ভেতরের জিনিসপত্র ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সম্প্রতি ১.০৮ লক্ষ টাকা দিয়ে কেনা একটি ব্যাগের ভিতর থেকে এমন কিছু জিনিস উদ্ধার করেন যা দেখে সবাই অবাক হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ব্যাগ খুলতেই প্রথম নজরে আসে একটি আধখাওয়া সিগারেট। এরপর ব্যাগের ভিতর পাওয়া যায় কিছু খুচরো টাকা, দু’টি সিম কার্ড, জুতো, হেডফোন, এক জোড়া চশমা, দস্তানা, একটি খালি পানীয়ের ক্যান, টিশার্ট, সুগন্ধি, জ্যাকেট, পুরোনো সংবাদপত্র এবং হোটেলের বিলসহ বেশ কয়েকটি বৈদ্যুতিক তার। তবে মূল্যবান কিছু বের করতে পারেননি স্কট।

স্কট এই ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ইকমকিংস০’ থেকে পোস্ট করেছেন এবং সেটি ইতোমধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন। নেটিজেনরা ভিডিওটি দেখে বিভিন্ন রকমের মজার মন্তব্য এবং বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ স্কটের এই অদ্ভুত শখ নিয়েও মজা করেছেন।

আরও পড়ুন
humayun

নতুন দলের নাম ঘোষণা করলেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

স্কটের এই শখ ও ভিডিও দেখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।

আরটিভি/এসকে