images

আন্তর্জাতিক / ভারত / এশিয়া

অরুণাচল দখলে চীনের ভয়ঙ্কর পরিকল্পনা, পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্ষিক প্রতিবেদনে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চীনের ভয়ঙ্কর গোপন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে। পেন্টাগনের দাবি অনুযায়ী, চীন ভারতের এই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করাকে তাদের অন্যতম ‘মূল লক্ষ্য’ হিসেবে নির্ধারণ করেছে। ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জনের যে নীল নকশা বেইজিং তৈরি করেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ। খবর টাইমস অব ইন্ডিয়। 

পেন্টাগনের তথ্যমতে, বেইজিং মনে করে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চীনের জন্য এক ‘স্বাভাবিক প্রয়োজনীয়তা’। এই লক্ষ্যপূরণে চীন এমন এক সেনাবাহিনী গড়ে তুলছে, যারা বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো অভিযানে লড়তে এবং জয়ী হতে সক্ষম। ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং নিজেদের উন্নয়নমূলক স্বার্থ নিশ্চিত করতে বেইজিং এখন বিশ্বব্যাপী তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন
India-china

ভারতের সেভেন সিস্টার্সের এক রাজ্যকে ফের নিজেদের বলে দাবি চীনের

প্রতিবেদনে চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সখ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে বেইজিং তাদের সামরিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। দুই দেশ যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চীন এখন পাকিস্তানকে জে-১০ যুদ্ধবিমানের মতো স্পর্শকাতর প্রযুক্তির একমাত্র ক্রেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের কাছে আটটি উন্নত ‘ইউয়ান-ক্লাস সাবমেরিন’ বিক্রির প্রক্রিয়াও প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি অনুযায়ী, চীনের লিবারেশন আর্মি (পিএলএ) এখন পাকিস্তানে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে চীন ড্রোনসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে নিজেদের প্রভাব বলয় বড় করছে। বেইজিংয়ের এই আগ্রাসী প্রতিরক্ষা নীতি এবং মিত্রদেশগুলোর সঙ্গে গোপন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এআর