images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৮:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি উসকানিমূলক আহ্বান জানানোর পর তেহরান অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন যে যেকোনো ধরনের অশুভ বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের দেশ আত্মরক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তেহরান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। খবর বিবিসি বাংলার। 

আরও পড়ুন
5

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে ইরান!

আরাঘচি ইতিমধ্যে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, ইরানে বর্তমানে শান্তি বিরাজ করছে এবং পরিস্থিতির ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন ইরানি জনগণ তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ওয়াশিংটন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের লাগামহীন বক্তব্যকে আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে আরাঘচি তার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টও দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করেন, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো দেশটি নিজেই সমাধান করতে সক্ষম এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ এখানে কাম্য নয়। 

আরটিভি/এআর