images

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সিডনিতে একাধিক হাঙরের হামলার ঘটনায় মৃত্যুর মুখে ২ তরুণ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ১২:২৯ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে একাধিক হাঙরের হামলার ঘটনায় তাণ্ডব এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র ২৬ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক ঘটনায় হাঙরের আক্রমণে দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। এই হামলার কারণে সিডনির বিভিন্ন সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে রোববার বিকেল ৪টা ২০ মিনিটে, যেখানে ১২ বছর বয়সী এক কিশোর সিডনি হারবারে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হন। দ্রুত বন্ধুরা তাকে পানি থেকে তুললেও তার অবস্থা খুবই গুরুতর, এবং বর্তমানে সিডনি চিলড্রেনস হাসপাতালে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে’। পুলিশ সূত্রে জানা গেছে, এটি সম্ভবত একটি বুল শার্কের আক্রমণ ছিল।

পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সিডনির উত্তরের ডি হোয়াই পয়েন্ট এলাকায় ১১ বছর বয়সী আরেক শিশু সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের মুখে পড়ে। সে শারীরিকভাবে নিরাপদ থাকলেও তার সার্ফবোর্ডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তৃতীয় হামলাটি ঘটে ম্যানলি এলাকার নর্থ স্টেইন বিচে, যেখানে ২৫ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

সিডনির নর্দার্ন বিচেস এলাকার সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। ম্যানলি সৈকতটি অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর প্রায় ১০ লাখ পর্যটক আসেন।

অস্ট্রেলিয়ায় প্রতিবছর গড়ে ২০টি হাঙরের আক্রমণ হয়, যার মধ্যে কয়েকটি প্রাণঘাতী হলেও সিডনিতে এ ধরনের হামলা খুবই বিরল। শেষ প্রাণঘাতী ঘটনা ঘটে গত সেপ্টেম্বরে, যখন এক সার্ফার হাঙরের আক্রমণে নিহত হন।

আরও পড়ুন
GUPTODHON

পোল্যান্ডের বাকোয়েক উইকি এলাকা চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পেলেন ২ কৃষক

স্থানীয় কর্তৃপক্ষ মনে করছেন, বৃষ্টির কারণে লবণাক্ত ও মিঠা পানির মিশ্রণে হাঙর সৈকতের কাছে চলে এসেছে, যা এই হামলার পেছনের অন্যতম কারণ হতে পারে। নিহত কিংবা আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ ও প্রশাসন।

আরটিভি/এসকে