বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গ্রিন কাউন্টির জেনিয়া শহরের হেইলেই ক্যাম্পবেল (২৫) নামে এক নারীকে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ক্যাম্পবেলকে যৌন অপরাধী হিসেবে আগামী ২৫ বছর নিবন্ধিত থাকতে হবে।
জানা গেছে, ওই নারীকে ‘গ্রস সেক্সুয়াল ইম্পোজিশন’ (যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের আইনে ব্যবহৃত একটি গুরুতর যৌন অপরাধের আইনি পরিভাষা) এবং অপ্রাপ্তবয়স্ককে জড়িয়ে অশ্লীলতা প্রচারের একটি করে অভিযোগে দোষী সাব্যস্ত করে গত ১৫ জানুয়ারি গ্রিন কাউন্টি কমন প্লিজ কোর্টে দাখিল করা নথি অনুযায়ী তাকে এ সাজা দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩০ আগস্ট তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা হয়। অভিযোগগুলো ছিল- দুটি গ্রস সেক্সুয়াল ইম্পোজিশন এবং দুটি অপ্রাপ্তবয়স্ককে জড়িয়ে অশ্লীলতা প্রচারের অভিযোগ।
অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী ১৩ বছরের কম বয়সী থাকাকালে ক্যাম্পবেল তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং অপ্রাপ্তবয়স্ককে জড়িয়ে অশ্লীল উপাদান তৈরি, পুনরুৎপাদন বা প্রকাশে জড়িত ছিলেন।
তবে ২০২৫ সালের অক্টোবর মাসে ক্যাম্পবেল একটি গ্রস সেক্সুয়াল ইম্পোজিশন ও একটি অশ্লীলতা প্রচারের অভিযোগে ‘নো কনটেস্ট’ বা আপত্তিহীন স্বীকারোক্তি দেন। এর ফলে বাকি দুটি অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
কারাগার রেকর্ড অনুযায়ী, ক্যাম্পবেল বর্তমানে গ্রিন কাউন্টি জেলে আটক রয়েছেন। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে/একে