images

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, শিশুসহ বহু মানুষ নিখোঁজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০১:২০ পিএম

নিউজিল্যান্ডের একটি ক্যাম্পসাইটে ভয়াবহ ভূমিধসে শিশুসহ বহু মানুষ নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন
INDIA

কাশ্মীরে বড় ধরনের ‘অভিযান’ চালাতে যাচ্ছে ভারত সরকার

যার ফলে নিউজিল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট মাউঙ্গানুইয়ের ক্যাম্পসাইটে ধ্বংসস্তূপ পড়ে যায়।

এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর দ্বীপের প্রায় পুরো পূর্ব সমুদ্র উপকূলে ঘরবাড়ি খালি করা হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে/এসআর