images

আন্তর্জাতিক / সোশ্যাল মিডিয়া

পুলিশের হাত থেকে বাঁচতে ড্রেনে ঘাড় পর্যন্ত ডুবে ছিলেন মাদকাসক্ত, ভিডিও ভাইরাল 

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৩:১১ পিএম

পুলিশের হাতে আটক এড়াতে এক মাদকাসক্ত ব্যক্তি ঘাড় পর্যন্ত পানি ভর্তি নর্দমায় লুকিয়ে ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনা ভিডিওতে ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তার মুখ নোংরা কাপড় দিয়ে ঢাকা রেখেছেন এবং নর্দমায় লুকিয়ে আছেন। আশেপাশে থাকা অন্যান্য মাদকাসক্তদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। দীর্ঘ চেষ্টার পর তাকে শেষ পর্যন্ত খুঁজে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

আরও পড়ুন
4

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ তার সাহসের প্রশংসা করেছেন, কেউ বলেছেন মাদকাসক্ত অবস্থায় মানুষ পরিষ্কার ও নোংরা পানির পার্থক্য করতে পারে না। সূত্র: এবিপি লাইভ

আরটিভি/এমএইচজে/এসআর