images

আন্তর্জাতিক

অতিরিক্ত কাজের চাপে তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ১১:২৮ এএম

চীনে অতিরিক্ত কাজের চাপে এক তরুণ সফটওয়্যার প্রোগ্রামারের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। 

৩২ বছর বয়সী ওই প্রোগ্রামার যখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেই মুহূর্তেও তাকে অফিসের নতুন গ্রুপ চ্যাটে যুক্ত করে কাজের নির্দেশ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। খবর গালফ নিউজের। 

আরও পড়ুন
LitonDas_Qatar

কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তরুণ ওই প্রোগ্রামার দীর্ঘ কাজ করার সময় হঠাৎ করে ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন, কিন্তু জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাওয়ার সময়ও তাকে একটি নতুন অফিস গ্রুপ চ্যাটে যোগ করে কাজের বিষয়গুলো সমাধান করতে বলা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে যে পরে তিনি মারা যান, এবং এই ঘটনাটি অতিরিক্ত কাজের সংস্কৃতি ও নিয়োগকর্তার প্রত্যাশা নিয়ে অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার ঢেউ তুলে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত ওই ব্যক্তির পরিবার তার মৃত্যুর কারণ হিসেবে তীব্র কাজের চাপকে দোষারোপ করেছে এবং এই মৃত্যুর জন্য তারা কোম্পানিটিকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করছে। ওই পরিবারের সদস্যরা জানান, প্রোগ্রামার একাধিক পদের কাজের চাপ সামলাচ্ছিলেন এবং হাসপাতালে নেওয়ার পরও বার্তা পাঠানো অব্যাহত ছিল। 

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর সেখানকার প্রযুক্তি সেক্টরের অতিরিক্ত কাজের সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনরা এটাকে আধুনিক দাসত্বের এক অমানবিক দৃষ্টান্ত বলে উল্লেখ করছেন। 

আরটিভি/এমআই