মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৩:২৯ পিএম
ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ অঞ্চলে তীব্র তুষারপাতে জনজীবন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ওই কঠিন আবহাওয়ার মধ্যেই গীতেশ ঠাকুর নামের এক যুবক তার নববধূ ঊষা ঠাকুরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য ৭ কিলোমিটার তুষারঢাকা দুর্গম পথ পাড়ি দিয়েছেন।
গীতেশ ও ঊষার বিয়ের অনুষ্ঠান স্থানীয় প্রথা অনুযায়ী সম্পন্ন হয়, কিন্তু তুষারপাতের কারণে কোনো যানবাহন চলাচল সম্ভব ছিল না। তাই গীতেশ কয়েকজন বরযাত্রীকে নিয়ে হেঁটে নববধূর বাড়িতে পৌঁছান। এরপর আবার বিপজ্জনক পাল্কির পরিবর্তে নববধূ ঊষাকে বরের হাত ধরে তিনি ঘরের পথে হাঁটান।
চার ফুট উঁচু বরফের স্তূপ ও ঝঞ্ঝার মধ্যে প্রায় ৪ ঘণ্টা হাঁটার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছান। এই সাহসী নবদম্পতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাদের সাহসিকতা ও প্রেমের উদাহরণ হিসেবে এই ঘটনাকে প্রশংসা করছেন, যা প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা যেকোনো প্রাকৃতিক বাধাকেই পরাস্ত করতে পারে।
আরটিভি/এসকে