images

আন্তর্জাতিক

এবার উটের জন্য পাসপোর্ট প্রকল্প চালু করল সৌদি আরব

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫০ পিএম

সৌদি আরব সরকারের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় নতুন একটি ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে, যা উট খাতকে নিয়ন্ত্রণের আওতায় এনে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি উটের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে উটের পরিচয় সঠিকভাবে নথিভুক্ত করা এবং সেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি করা হবে।

প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি। উট পাসপোর্টে উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থানসহ বিস্তারিত তথ্য থাকবে। এছাড়াও মাইক্রোচিপ নম্বর ও পাসপোর্ট নম্বরসহ উটের দুই পাশের ছবি যুক্ত থাকবে, যা সঠিক শনাক্তকরণ নিশ্চিত করবে।

পাসপোর্টে একটি নির্দিষ্ট ভেটেরিনারি টিকাদান সূচিও থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সকল টিকাদান সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পাসপোর্ট উটের বিক্রি, পরিবহন ও সংশ্লিষ্ট সরকারি নথিপত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
runway

বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের ডানায় ধাক্কা, অতঃপর...

২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে মোট উটের সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি বলে মন্ত্রণালয়ের একটি শুমারি প্রকাশিত হয়েছে। উট পাসপোর্ট প্রকল্পের মাধ্যমে উট খাত আরও সুশৃঙ্খল হবে এবং আন্তর্জাতিক বাজারে সৌদি উটের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।


আরটিভি/এসকে