images

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল ওমান

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪২ এএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমান আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামি মাস শাবান পূর্ণ হবে। পরদিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে।

কমিটির তথ্য অনুযায়ী, শাবানের ২৯ তারিখে সুলতানাতের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের সময়ই চাঁদ অস্ত যাবে। ফলে ওই দিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান মাস শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান শুরুর তারিখ নির্ধারিত হয়। ওমান জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য-উপাত্তকে গুরুত্ব দিয়ে আগাম ঘোষণা দিয়ে থাকে।

সূত্র: গালফ নিউজ

আরটিভি/এসকে